জাল জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কর্ণফুলী নদীর বিভিন্ন স্থানে মাছ ধরার সময় সাড়ে তিন হাজার মিটার জাল জব্দ করেছে জেলা মৎস্য দপ্তর। গতকাল শুক্রবার নদীর কধুরখিল, চৌধুরীহাট, হালদার মুখসহ বিভিন্ন স্থান থেকে এসব জাল জব্দ করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা মৎস্য কর্মকর্তা প্রভাতী দেব। এ সময় মৎস্য কর্মকর্তা কামাল উদ্দিন ও আনোয়ারুল হক উপস্থিত ছিলেন। কামাল উদ্দিন জানান, প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হালদা নদীর মা-মাছ রক্ষায় মার্চ থেকে জুন পর্যন্ত হালদা ও কর্ণফুলীর কাপ্তাই থেকে শিকলবাহা পর্যন্ত মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। তাই কর্ণফুলী থেকে এসব জাল জব্দ করা হয়। জালগুলো পুড়িয়ে ফেলা হয়েছে।