জাল জব্দ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কর্ণফুলী নদীর কালুরঘাট থেকে মদুনাঘাট পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চার হাজার মিটার ভাসান জাল জব্দ করেছে মৎস্য দপ্তর। গতকাল বুধবার দিনভর এই অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন জেলা মৎস্য কর্মকর্তা প্রভাতী দেব। অভিযানে অংশ নেওয়া মৎস্য কর্মকর্তা কামাল উদ্দিন জানান, হালদা নদী ও সংলগ্ন কর্ণফুলী নদীতে ভাসান জাল ফেলা নিষেধ। নিষেধাজ্ঞা অমান্য করায় এই জালগুলো জব্দ করে পুড়িয়ে ফেলা হয়।