জাল জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার সুনই ও ঠগার হাওর থেকে গত বুধবার ৬০ কেজি নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার বিকেলে থানা চত্বরে এ জাল আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়। এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা আশরাফুল ইসলাম, ধরমপাশা থানার ওসি আশেক সুজা মামুন, এসআই রুবেল মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন। থানার এসআই রায়হান উদ্দিন বলেন, জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বুধবার বিকেলে ওই দুটি হাওরে অভিযান চালিয়ে ৬০ কেজি কারেন্ট জাল জব্দ করা হয়।