জাল জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার কচা ও পোনা নদীতে গত বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়ে নিষিদ্ধ কারেন্ট ও বাঁধা জাল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। নির্বাহী হাকিম সুজিত দেবনাথের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। ভান্ডারিয়া উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা অনিল চন্দ্র দাস বলেন, জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে গত বুধবার পরিচালিত এই অভিযানে মাছ ধরার ১০ হাজার মিটার কারেন্ট জাল ও দুটি বাঁধা জাল জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য চার লাখ টাকা। পরে টগরা ফেরিঘাট এলাকায় জালগুলো পুড়িয়ে ফেলা হয়।