জাল জাতীয় পরিচয় পত্রসহ গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের ইপিজেড থানার কলসি দিঘির পাড় এলাকায় একটি স্টুডিওতে গতকাল সোমবার সকালে অভিযান চালিয়ে ১৬টি জাল জাতীয় পরিচয়পত্র, ২০টি ভুয়া জন্মনিবন্ধন ও নাগরিক সনদ এবং একটি ভুয়া ট্রেড লাইসেন্সসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। তাঁরা হলেন সুজন দাস ও মো. বেলাল হোসেন। র‍্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (গণমাধ্যম) সোহেল মাহমুদ প্রথম আলোকে জানান, গোপন তথ্যের ভিত্তিতে র‍্যাব জানতে পারে কেয়া ডিজিটাল স্টুডিওতে একটি প্রতারক চক্র জাতীয় পরিচয়পত্র, জন্মনিবন্ধন সনদ জাল করছে। পরে অভিযান চালিয়ে দোকান থেকে দুই কর্মচারীকে গ্রেপ্তার করা হয়। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে স্টুডিও মালিক পালিয়ে যান। এ ঘটনায় ইপিজেড থানায় মামলা হয়েছে।