প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নড়াইলে সোনালী ব্যাংকের কালিয়া উপজেলা শাখা থেকে এক গ্রাহককে জাল টাকা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় কালিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। এ ব্যাপারে গত সোমবার ব্যাংকের শাখা ব্যবস্থাপক উত্তোলেন্দু ঢালীকে থানায় জিজ্ঞাসাবাদ করা হয়। অভিযোগ সূত্রে জানা যায়, কালিয়ার বাবরা হাচলা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আইয়ুব হোসেন ১ সেপ্টেম্বর ওই ব্যাংক থেকে টাকা তোলেন। এর মধ্যে এক হাজার টাকার একটি জাল নোট পাওয়া যায়। বিষয়টি তদন্তের জন্য তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। উত্তোলেন্দু ঢালী বলেন, টাকা লেনদেনের বিষয়ে ক্যাশিয়ার ভালো বলতে পারবেন।