জাল টাকা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুরের বিরামপুর থানা পুলিশ গত বুধবার রাতে জাল টাকাসহ নজরুল ইসলাম (২২) ও আল আমিন (২৪) নামের দুই তরুণকে গ্রেপ্তার করেছে। নজরুল ইসলাম উপজেলার দিওড় ইউনিয়নের আঠারোজানি গ্রামের এবং আল আমিন চিরিরবন্দর উপজেলার উত্তর পলাশবাড়ি গ্রামের বাসিন্দা। বিরামপুর থানার ওসি মো. আমিরুজ্জামান বলেন, বুধবার রাতে পৌর শহরের কাজিপাড়া এলাকা থেকে তাঁদের আটক করা হয়। তাঁদের কাছ থেকে ৩২ হাজার ৫০০ টাকা সমমূল্যের বিভিন্ন নকল নোট জব্দ করা হয়। তাঁদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে থানায় মামলা করেছে। বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি|