প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিরোজপুর সদর উপজেলার মূলগ্রাম বাজার থেকে গত রোববার রাতে রনি খান (২২) নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকার জাল নোটসহ গ্রেপ্তার করেছে পুলিশ। রনি খানের বাড়ি মঠবাড়িয়া উপজেলার বাদুরা গ্রামে। তিনি পেশায় ভাড়ায় চালিত মোটরসাইকেলচালক। রোববার সন্ধ্যায় মূলগ্রাম বাজার এলাকায় রনি খানকে ১ হাজার টাকার ৫০টি জাল নোটসহ স্থানীয় লোকজন আটক করেন। খবর পেয়ে পুলিশ রাত আটটার দিকে ঘটনাস্থলে গিয়ে রনিকে জাল টাকাসহ থানায় নিয়ে আসে। এ ঘটনায় রাতে উপপরিদর্শক বিকাশ চন্দ্র দাস বাদী হয়ে রনিকে প্রধান আসামি করে পাঁচজনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে থানায় মামলা করেন।