জাল টাকাসহ আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাল টাকাসহ আটকমৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শ্রীপুর বাজার এলাকা থেকে গত রোববার রাতে জাল টাকাসহ শায়েস্তা মিয়া (৩৫) নামের এক ব্যক্তিকে এলাকাবাসী আটক করে পুলিশে সোপর্দ করেছে। তাঁর বাড়ি উপজেলার সুখনাভি গ্রামে। এ ব্যাপারে গতকাল সোমবার সকালে কুলাউড়া থানায় মামলা হয়েছে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শায়েস্তা মিয়া রোববার রাতে শ্রীপুর বাজারের একটি দোকান থেকে কিছু পণ্য কিনে এক হাজার টাকার নোট দেন। নোটটি দেখে দোকানদারের সন্দেহ হয়। একপর্যায়ে শায়েস্তার কাছে আরও ১০ হাজার টাকার জাল নোট পাওয়া যায়। পরে তাঁকে আটক করে ওই রাতেই পুলিশে সোপর্দ করে এলাকাবাসী।