প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুরের পার্বতীপুর উপজেলার যশাই হাটে গরু বেচাকেনার সময় ৩৭টি ১ হাজার টাকার জাল নোটসহ ভাদু (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে র্যাব। র্যাব-১৩-এর উপসহকারী পরিচালক আবু বক্কর সিদ্দিক বলেন, গত রোববার গভীর রাতে উপজেলার মোমিনপুর ইউনিয়নের যশাই গরুর হাটে অভিযান চালিয়ে জাল নোটসহ ভাদুকে আটক করা হয়। তিনি উপজেলার উত্তর বাসুদেবপুর গ্রামের তফুর উদ্দীনের ছেলে। পার্বতীপুর মডেল থানায় তাঁর বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল সোমবার তাঁকে আদালতের মধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।