জাল টাকাসহ গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ১৪ হাজার জাল টাকার নোটসহ রমজান শেখ (৩৪) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার রাত ১১টার দিকে উপজেলার কুশলী ইউনিয়নের খালেকের বাজার এলাকা থেকে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। রমজান শেখ উপজেলার চর কুশলী গ্রামের বাসিন্দা।
টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হক প্রথম আলোকে বলেন, পুলিশ ওই বাজারে অভিযান চালিয়ে ১৪টি এক হাজার টাকা সমমূল্যের জাল নোটসহ ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে। এ ব্যাপারে টুঙ্গিপাড়া থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা করা হয়েছে। রমজান শেখের ১০ দিনের রিমান্ড চেয়ে গতকাল শনিবার জেলার মুখ্য বিচারিক হাকিমের আদালতে সোপর্দ করা হয়। আদালত রিমান্ড শুনানির তারিখ ধার্য করে তাঁকে জেলহাজতে পাঠিয়ে দেন।