প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার চরখালী বাজার এলাকা থেকে গত বুধবার রাতে জাল টাকার নোটসহ তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন মঠবাড়িয়া উপজেলার উত্তর মিঠাখালী গ্রামের মহাসিন ফরাজি (৩৪), রুবেল হাওলাদার (২০) ও আল আমিন হাওলাদার (১৮)। ভান্ডারিয়া থানার ওসি কামরুজ্জামান তালুকদার বলেন, তাঁদের কাছ থেকে ৩৫ হাজার টাকা সমমূল্যের বিভিন্ন জাল নোট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় রাতে র্যাব-৮-এর ডিএডি শিকদার আশরাফুর রহমান বাদী থানায় তিনজনকে আসামি করে মামলা করেন। গতকাল বৃহস্পতিবার সকালে তিন আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।