জাল টাকাসহ গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী বাজার থেকে গত শুক্রবার রাতে জাল টাকাসহ মো. জাকির হোসেন (২২) নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে উপজেলার পাড়িয়া ইউনিয়নের ফাসিদহ গ্রামের মো. জাকির বাজারের দোকানে কেনাকাটা করছিলেন। এ সময় জাকিরের কাছে জাল টাকা আছে, এমন সন্দেহে বাজারের লোকজন তাঁকে আটক করেন। পরে স্থানীয় লোকজন থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ এসে জাকিরকে তল্লাশি করে। এ সময় তাঁর কাছ থেকে ৫০০ টাকার ২০টি ও ১০০০ টাকার ১০টি জাল নোট উদ্ধার করা হয়। থানার পরিদর্শক (তদন্ত) এ টি এম সিফাতুল বলেন, এ ঘটনায় জাকিরের বিরুদ্ধে মামলা হয়েছে।