প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামালপুরের সরিষাবাড়ী পৌরসভার তালুকদারবাড়ি রেলক্রসিং এলাকা থেকে পুলিশ গত শুক্রবার জাল চার হাজার টাকাসহ দুজনকে গ্রেপ্তার করেছে। এঁরা হলেন টাঙ্গাইলের মধুপুর উপজেলার আবদুল মজিদ ও ধনবাড়ী উপজেলার উজ্জ্বল মিয়া। রাতে ওই এলাকার শামীম মিয়ার দোকানে মজিদ ও উজ্জ্বল জাল টাকা দিয়ে সিগারেট কিনতে আসেন। শামীম মিয়া কৌশলে তাঁদের বসিয়ে রেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ সেখানে এসে তাঁদের দেহ তল্লাশি চালিয়ে চারটি জাল এক হাজার টাকার নোট উদ্ধার করে থানায় নিয়ে যায়।