প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাল ডলারসহ ডলার প্রতারণা চক্রের নারীসদস্য ওহিজা খাতুনকে (৫০) গ্রেপ্তার করেছে র্যাব-১৩। গত মঙ্গলবার নীলফামারী সদর উপজেলার ডাঙ্গাপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৩ নীলফামারী সিপিসি-২-এর কোম্পানি অধিনায়ক মেজর শাহেদ হাসান জানান, খবর পেয়ে সন্ধ্যায় অভিযান চালিয়ে ডলারের ৯৪টি জাল নোটসহ ওই চক্রের সদস্য ওহিজাকে গ্রেপ্তার করা হয়। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান পাশা জানান, ওহিজার বিরুদ্ধে মামলা করে তাঁকে গতকাল দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।