জাল নোট উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার দুপচাঁচিয়ায় ব্যাংকে টাকা জমা দিতে আসা এক গ্রাহকের কাছ থেকে সাত হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের দুপচাঁচিয়া শাখায় এ ঘটনা ঘটে। ব্যাংক সূত্রে জানা গেছে, মেসার্স রকি স্টিল ফার্নিচারের মালিক শাহাদত হোসেন নিজের অ্যাকাউন্টে ৬০ হাজার টাকা জমা দিতে আসেন। কাউন্টারের কর্মকর্তা টাকা নেওয়ার সময় বান্ডিলে এক হাজার টাকার সাতটি নোট জাল পান। পরে ব্যাংকের ব্যবস্থাপকের কাছে নেওয়া হলে ব্যবস্থাপক মাহফুজুর রহমান জাল টাকা জিম্মায় রেখে শাহাদাতকে ছেড়ে দেন।