জাল নোট উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সবুজবাগ থানার বাসাবো এলাকা থেকে ১ লাখ ৫ হাজার টাকার জাল নোট উদ্ধার করেছে র্যাব। গত সোমবার রাতে র্যাব-৩ এর একটি দল অভিযান চালিয়ে এ জাল নোট উদ্ধার করে। এ সময় তিন ব্যক্তিকে আটক করা হয়। আটক তিন ব্যক্তি হলেন সৈয়দ শাহরিয়ার জিয়াদ (১৯), রাসেল মোল্লা (২১) ও ইয়াছিন আরাফাত নিঝু (১৮)। র্যাব জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৩ এর খিলগাঁও ক্যাম্পের (সিপিসি-১) একটি দল অভিযান চালায়। অভিযানে ওই তিন ব্যক্তি আটক হলেও আলাউদ্দীন (৩০) নামে তাঁদের এক সহযোগী পালিয়ে যান। এ সময় আটক ব্যক্তিদের কাছ থেকে ১০৫টি এক হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়। এ চক্রের সঙ্গে জামাল (৩০) নামে আরও একজন জড়িত বলে জানিয়েছে র্যাব।