জাল নোট ও ইয়াবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা জেলা দক্ষিণ গোয়েন্দা পুলিশ (ডিবি) কেরানীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় গত মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে এক হাজার টাকার ৫০টি জাল নোট ও ১ হাজার ৬০০ ইয়াবা বড়ি উদ্ধার করেছে। দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন ঢাকা-মাওয়া সংযোগ সড়কের ঝিলমিল প্রকল্প এলাকা থেকে জাল নোটসহ গ্রেপ্তার করা হয়েছে মো. মাহাবুবকে (৩৮)। কেরানীগঞ্জ মডেল থানাধীন জিনজিরা কালিন্দি এলাকা থেকে ইয়াবাসহ গ্রেপ্তার করা হয় ছয়জনকে। তাঁরা হলেন মো. সেলিম (৫২), ফরহাদ মিয়া (২৭), মো. রিপন (২২), আপেল হোসেন (২৫), মো. আরমান (৩০) ও প্রবীর সরকার (৩৫)। এ ঘটনায় ছয়টি মামলা করা হয়েছে।