জাল নোট চক্রের সদস্য গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের পতেঙ্গার হাদীপাড়া এলাকা থেকে রেজাউল করিম (৩৬) নামের জাল নোট চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে নগর গোয়েন্দা পুলিশ। গতকাল ভোররাতে তাঁকে গ্রেপ্তার করা হয়। পতেঙ্গা থানার সহকারী উপপরিদর্শক শফিউল আলম জানান, রেজাউল করিমের কাছ থেকে ৩১টি এক হাজার টাকার নোট ও একটি ৫০০ টাকার নোট উদ্ধার করা হয়।