জাল নোট জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার মাধবকাটি বাজারে গতকাল শুক্রবার সকালে র্যাব-৬-এর সদস্যরা অভিযান চালিয়ে এক হাজার টাকার ১০টি জাল নোটসহ মিলন হোসেন (২৮) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছেন। র্যাব জানায়, সাতক্ষীরার ক্যাম্প কমান্ডার এএসপি কাজেমুর রশিদের নেতৃত্বে র্যাবের সদস্যরা সদর উপজেলার মাধবকাটি বাজারে অভিযান চালিয়ে ওই জাল নোটসহ মিলনকে গ্রেপ্তার করেন। এ প্রতিবেদন লেখার সময় তাঁকে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছিল।