প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেট নগরের হুমায়ুন রশীদ চত্বর এলাকা থেকে গতকাল বুধবার দুপুরে ১০ লাখ টাকার জাল নোটসহ তিনজনকে আটক করেছে র্যা ব। তাঁরা হলেন সিলেটের কানাইঘাট উপজেলার মহিশপুর গ্রামের মো. নূর হোসেন (৪৫), শিবনগর গ্রামের মো. ইমদাদ উল্লাহ (৫৫) ও ঢালাইচর গ্রামের গীতা রানী মালাকার (৪৫)। র্যা ব-৯ জানায়, র্যা বের এএসপি মাঈন উদ্দিন চৌধুরীর নেতৃত্বে এ অভিযান চালানো হয়।