জাল নোটসহ আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট নগরের দক্ষিণ সুরমার বদিকোনা এলাকায় অভিযান চালিয়ে ১ লাখ ৭৯ হাজার টাকার জাল নোটসহ এক ব্যক্তিকে আটক করেছেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব-৯) সদস্যরা। গত মঙ্গলবার রাত সাড়ে নয়টায় র‍্যাবের শ্রীমঙ্গল ক্যাম্পের একটি দল এ অভিযান চালায়। ওই ব্যক্তির নাম লকুছ মিয়া (৫০)। র‍্যাব-৯-এর সহকারী পরিচালক (গণমাধ্যম) এএসপি মো. জালাল উদ্দীন আহম্মদ জানান, জাল নোটসহ আটক ব্যক্তিকে সিলেট কোতোয়ালি থানায় সোপর্দ করা হয়েছে।