প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৫১ হাজার টাকার জাল নোটসহ রাঙামাটিতে মোতালেব ও কাউছার নামের দুই ব্যক্তিকে গতকাল রোববার আটক করা হয়েছে। ইসলামী ব্যাংক রাঙামাটি শাখা থেকে ওই দুজনকে আটক করা হয়। পুলিশ জানায়, মোতালেব ও কাউছার প্রায় দুই লাখ টাকা ইসলামী ব্যাংক রাঙামাটি শাখায় জমা দেয়। এ সময় কর্তৃক্ষের সন্দেহ হলে কর্মকর্তা-কর্মচারীরা কয়েকবার পরীক্ষা করার পর বেশ কিছু জাল টাকা শনাক্ত হয়। বিষয়টি থানায় জানানো হলে পুলিশ এসে তাদের আটক করে। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।