জাল নোটসহ আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর সৈয়দপুর শহর থেকে ১ লাখ ৪৬ হাজার টাকার জাল নোটসহ সুধীর চন্দ্র শীল (৩২) নামে এক ব্যক্তিকে আটক করেছেন র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যা ব) নীলফামারী ক্যাম্পের সদস্যরা। গত মঙ্গলবার রাতে সৈয়দপুর শহরের নিয়ামতপুর এলাকার শুঁটকিবাজার মোড় থেকে ওই জাল টাকাসহ সুধীরকে আটক করা হয়। র্যা ব-১৩ সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৪৬টি এক হাজার টাকার জাল নোটসহ তাঁকে হাতেনাতে আটক করা হয়। র্যা ব-১৩ নীলফামারী সিপিসি-২-এর ভারপ্রাপ্ত কমান্ডার সহকারী পুলিশ সুপার আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।