প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেরপুরে গত বুধবার রাতে জাল টাকাসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। নকলা উপজেলার চন্দ্রকোনা বাজার থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার করা ব্যক্তিরা হলেন নালিতাবাড়ীর আরিফ হোসেন (১৮) ও ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার রফিকুল ইসলাম (৩৪)। তাঁদের কাছ থেকে পুলিশ এক হাজার টাকার দুটি জাল নোট জব্দ করে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে তাঁদের শেরপুরের মুখ্য বিচারিক হাকিমের আদালতে হাজির করা হয়। থানার পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাত আটটার দিকে আরিফ ও রফিকুল চন্দ্রকোনা বাজারে জাল টাকা দিয়ে কেনাকাটা করতে চেষ্টা করেন। এ সময় স্থানীয় লোকজনের সন্দেহ হলে তাঁদের আটক করে।