জাল নোটসহ গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের রাহাত্তারপুল এলাকা থেকে ২০ হাজার টাকার জাল নোটসহ এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার সকাল সাড়ে নয়টার দিকে বাকলিয়া থানার পুলিশ এ অভিযান চালায়। গ্রেপ্তার হওয়া তরুণের নাম তাজউদ্দিন ওরফে মাসুদ (২৩)। বাকলিয়া থানার ওসি মো. মহসীন জানান, রাহাত্তারপুল এলাকা থেকে ১০ হাজার টাকার জাল নোটসহ তাজউদ্দিনকে গ্রেপ্তার করা হয়। এরপর তার বাসায় অভিযান চালিয়ে আরও ১০ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়।