জাল নোটসহ গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ৫০০ টাকার ২৯টি জাল নোটসহ তারেক আজিজ (৪৫) নামের এক ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করেছে। গত শনিবার সন্ধ্যায় শ্রীমঙ্গল শহরের মুন হোটেল থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর বাড়ি সিলেটের গোলাপগঞ্জ উপজেলায়। পুলিশ জানিয়েছে, এ সময় তাঁর কাছ থেকে ২৯টি ৫০০ টাকার জাল নোট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে।