জাল নোটসহ গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদপুরের হাজীগঞ্জ থানার পুলিশ গতকাল মঙ্গলবার ১৬ হাজার টাকার জাল নোটসহ দুজনকে গ্রেপ্তার করেছে। হাজীগঞ্জ বাজারের আল মদিনা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট থেকে তাঁদের আটক করা হয়। থানার ওসি শাহ আলম বলেন, ওই দুজনকে বিশেষ ক্ষমতা আইনে গ্রেপ্তার দেখানো হয়েছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার মশারীগাঁও গ্রামের আবদুর রশিদ ও লক্ষ্মীপুরের লাহার কান্দি গ্রামের শামছুল হক।