প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় ৭৬ হাজার টাকার জাল নোটসহ দুদু মিয়া (৫৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার রাত নয়টার দিকে উপজেলার চান্দগ্রাম পশুর হাট এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। দুদু মিয়ার বাড়ি সিলেটের বিয়ানীবাজার উপজেলার সুতারকান্দি-বড়গ্রামে। গতকাল রোববার তাঁর বিরুদ্ধে বড়লেখা থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে। বড়লেখা থানার ওসি মো. মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, আদালতের মাধ্যমে তাঁকে জেলহাজতে পাঠানো হয়েছে।