জাল নোটসহ গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে জাল নোট রাখার অভিযোগে মাসুদুল হাসান চৌধুরী নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গত সোমবার রাতে নগরের ২ নম্বর গেট এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে নগর গোয়েন্দা পুলিশ। নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার (জনসংযোগ) আনোয়ার হোসেন প্রথম আলোকে জানান, গোপন তথ্যের ভিত্তিতে ২৬ হাজার টাকার জাল নোটসহ ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। জাল নোট বিক্রির কথা স্বীকার করেছেন তিনি। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম|