প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে ১৪ হাজার টাকার জাল নোটসহ দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হলেন মো. ইসলাম ও মো. আফসার। গত বৃহস্পতিবার রাতে নগরের লালদীঘিরপাড় এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করে পুলিশ। চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, গোপন তথ্যের ভিত্তিতে লালদীঘিরপাড় এলাকায় ১ হাজার ও ৫০০ টাকা মূল্যমানের ১৪ হাজার টাকার জাল নোটসহ দুজনকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা টেকনাফ থেকে জাল নোট এনে চট্টগ্রাম নগরে বিক্রির কথা স্বীকার করেছেন। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয়েছে।