জাল নোটসহ গ্রেপ্তার ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লার হোমনা উপজেলায় ছয় হাজার টাকার জাল নোটসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার সন্ধ্যায় উপজেলার ঘাড়মোর বাজারের পুলিশ তাঁদের গ্রেপ্তার করে। তাঁরা হলেন বরিশালের মুলাদি উপজেলার উত্তর পাতারচর গ্রামের সাদ্দাম হোসেন (২২) এবং একই গ্রামের আলতাফ হোসেন(২৩)। হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল ফয়সল বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে এক হাজার টাকার ছয়টি জাল নোট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে মামলা হয়েছে।