জাল নোটসহ দম্পতি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে জাল নোট রাখার অভিযোগে এক দম্পতিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হলেন ইসমাইল হোসেন ও সানজিদা আক্তার। গত বৃহস্পতিবার মধ্যরাতে নগরের লালখান বাজার এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করে নগর গোয়েন্দা পুলিশ। চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার নাজমুল হাসান প্রথম আলোকে বলেন, গোপন তথ্যের ভিত্তিতে জাল নোট বিক্রির প্রস্তুতিকালে স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ৪০ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়। উদ্ধার করা নোটের মধ্যে ১ হাজার ও ৫০০ টাকার নোট রয়েছে। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। গতকাল শুক্রবার আদালতের মাধ্যমে দুজনকে কারাগারে পাঠানো হয়েছে। নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম|