জাল নোট উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নরসিংদীর শিবপুরে ৩ লাখ ২ হাজার টাকার জাল নোটসহ মনির হোসেন (৩৪) নামের একজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ। গতকাল সন্ধ্যায় উপজেলার চরসুজাপুর এলাকা থেকে ডিবির উপপরিদর্শক (এসআই) আবদুল গাফফার তাঁকে গ্রেপ্তার করেন। এসআই গাফফার বলেন, জাল নোটের মধ্যে ১ হাজার টাকার ২৩৪টি ও ৫০০ টাকার ১৩৬টি নোট জব্দ করা হয়। মনিরের সঙ্গে আরও দুজন ছিলেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে তাঁরা পালিয়ে যান। এ ঘটনায় মামলা করা হয়েছে।