প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে জাল নোটসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হলেন রাজীব ধর (৩৭) ও মো. জসীম (২৬)। গত বৃহস্পতিবার রাতে নগরের বায়েজিদ বোস্তামী থানার আমিন জুট মিল এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করে র্যা ব। র্যা ব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক মো. আমিরুল্লাহ বলেন, আমিন জুট মিল এলাকার একটি দোকানে বসে জাল নোট কেনাবেচা করা হচ্ছে—এমন তথ্য পেয়ে র্যা ব অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে। তাঁদের কাছ থেকে ৬ লাখ ৫০ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়েছে। বায়েজিদ বোস্তামী থানায় হস্তান্তর করে তাঁদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। র্যা বের দাবি, আসামিরা দীর্ঘদিন ধরে জাল নোট কেনাবেচার সঙ্গে জড়িত।