জাল নোটসহ...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর ধানমন্ডি থেকে গতকাল বৃহস্পতিবার ৬ লাখ ৪০ হাজার টাকার জাল নোটসহ মো. ফখরুল মজিদ (৪৮) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যা ব। গতকাল র্যা ব-২-এর একটি দল গোপন খবরের ভিত্তিতে ধানমন্ডির আবাহনী মাঠের সামনে থেকে ফখরুলকে আটক করে। পরে তাঁকে র্যা ব-২-এর শেরেবাংলা নগরের কার্যালয়ে নেওয়া হয়। র্যা ব-২-এর পরিচালক লে. কর্নেল এস এম মাসুদ রানা বলেন, র্যা বের জিজ্ঞাসাবাদে মজিদ জানান, তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। অধিক মুনাফার লোভে তিনি জাল নোটের ব্যবসায় জড়িয়ে পড়েন।