জাল নোটসহ গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেরানীহাট থেকে গত রোববার রাতে এক হাজার টাকার দুটি জাল নোটসহ মো. ইসমাইল হোসাইন নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বাড়ি চন্দনাইশ উপজেলার বদুরপাড়া এলাকায়। পুলিশ জানায়, কেরানীহাটের একটি মুদি দোকানে এক হাজার টাকার একটি জাল নোট দিয়ে পণ্য কিনতে গিয়ে দোকানির কাছে ধরা পড়েন ইসমাইল। স্থানীয় লোকজন ও ওই মুদি দোকানি তাঁকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। পরে পুলিশ তাঁর কাছ থেকে আরও একটি জাল নোট উদ্ধার করে। সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দিন খন্দকার জানান, ইসমাইলের বিরুদ্ধে মামলা করা হয়েছে।