জাল নোটসহ গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাগুরা শহরের জামরুলতলা থেকে গতকাল সোমবার দুপুরে ২৪ হাজার টাকার জাল নোটসহ সাগর বিশ্বাস (১৮) নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাউল হক জানান, জামরুলতলার আহাদ মোল্লার বিকাশ এজেন্টের দোকানের সামনে থেকে দুপুরে দুটি এক হাজার টাকার জাল নোটসহ সাগরকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর স্বীকারোক্তি অনুযায়ী মাগুরা বিদ্যুৎ কার্যালয়ের আবাসিক ভবন থেকে এক হাজার টাকার নয়টি এবং ৫০০ টাকার ২৬টি জাল নোট উদ্ধার করা হয়। এ সময় রুহিন খান (২৫) নামের আরেক তরুণ পালিয়ে যান।
মাগুরা প্রতিনিধি