জাল নোটসহ গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গার জীবননগর থানার পুলিশ ৩২টি এক হাজার টাকার জাল নোটসহ আশরাফুল ইসলাম (২৮) নামের একজনকে গ্রেপ্তার করেছে। গত বুধবার রাতে জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়া ইউনিয়নের দেহাটি বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আশরাফুলের বাড়ি আন্দুলবাড়িয়া গ্রামে। তাঁকে গতকাল বৃহস্পতিবার জীবননগর আমলি আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করেন।