প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাল নোট রাখার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হলেন মিজানুর রহমান ও মো. কাদির। গত মঙ্গলবার রাতে বহদ্দারহাট এলাকার একটি রেস্তোরাঁ থেকে তাঁদের গ্রেপ্তার করে র্যাব-৭। এ সময় তাঁদের কাছ থেকে ৬২ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়। র্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক মো. আমিরুল্লা বলেন, বহদ্দারহাট এলাকার একটি রেস্তোরাঁয় জাল নোট লেনদেনের জন্য দুই ব্যক্তি অবস্থান করছেন—এমন খবর পেয়ে র্যাব অভিযান চালায়। এ সময় তাঁদের কাছ থেকে ১ হাজার টাকার ৫২টি এবং ৫০০ টাকার ২০টি নোটসহ ৬২ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়। এ ঘটনায় আসামিদের বিরুদ্ধে চান্দগাঁও থানায় মামলা হয়েছে।