জাল নোটসহ গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের রাহাত্তারপুল এলাকা থেকে ২০ হাজার টাকার জাল নোটসহ এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার সকাল সাড়ে নয়টার দিকে বাকলিয়া থানার পুলিশ এই অভিযান চালায়।

গ্রেপ্তার হওয়া তরুণের নাম তাজউদ্দিন ওরফে মাসুদ (২৩)। তাঁর বাড়ি ফেনীতে। চট্টগ্রামের পাহাড়তলী এলাকায় তিনি বসবাস করেন।
তাজউদ্দিনের কাছ থেকে এক হাজার টাকার ২০টি জাল নোট উদ্ধার করা হয়।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাহাত্তারপুল এলাকা থেকে ১০ হাজার টাকার জাল নোটসহ তাজউদ্দিনকে গ্রেপ্তার করা হয়। এর পর তাঁর বাসায় অভিযান চালিয়ে আরও ১০ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়।