জাল নোটসহ গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশ এক হাজার টাকার ২০টি জাল নোটসহ মোহাম্মদ ইকবাল নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। গতকাল সোমবার বেলা সাড়ে তিনটার দিকে নগরের পূর্ব ফিরোজ শাহ কলোনির মিনার চত্বর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার হাছান চৌধুরী প্রথম আলোকে জানান, ইকবালের বিরুদ্ধে আকবর শাহ থানায় মামলা করা হয়েছে। তাঁর গ্রামের বাড়ি চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পশ্চিম গোমদণ্ডী এলাকায়। নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম