প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের সাতকানিয়ার কেরানীহাট কাঁচাবাজার থেকে গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে ৫০০ টাকার আটটি জাল নোটসহ মোহাম্মদ শাহজাহান নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বাড়ি চন্দনাইশ উপজেলার সাতবাড়িয়া এলাকায়। সাতকানিয়া থানার উপপরিদর্শক (এসআই) জুলুস খান পাঠান জানান, শাহজাহান জাল নোট চক্রের সদস্য। তাঁর বিরুদ্ধে মামলা করা হয়েছে। সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি|