জাল নোটসহ গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোর শহর ও নড়াইলের কালিয়া থেকে জাল টাকা ও জাল নন-জুডিশিয়াল স্ট্যাম্প রাখার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের কাছ থেকে ১ লাখ ১৮ হাজার ৫০০ জাল টাকা ও ১৪ হাজার জাল নন-জুডিশিয়াল স্ট্যাম্প উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন যশোর শহরের আশ্রম সড়কের বাসিন্দা রাজু আহম্মেদ (৩৫) ও নড়াইলের কালিয়া উপজেলার গাতিপাড়া গ্রামের লতিফ হোসেন। এ ব্যাপারে যশোর কোতোয়ালি থানার উপপরিদর্শক আমির হোসেন বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা করেন। থানার পুলিশ জানায়, গত বৃহস্পতিবার রাতে রাজুকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর দেওয়া তথ্য অনুযায়ী লতিফকে গ্রেপ্তার করা হয়।