জাল নোটসহ ধরা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেট নগরের সুরমা মার্কেট এলাকার একটি আবাসিক হোটেলকক্ষ থেকে জাল নোট তৈরির যন্ত্রসহ তিনজন ধরা পড়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-৯) হাতে। গত রোববার রাত পৌনে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল সুরমা মার্কেটের তাজমহল হোটেল অ্যান্ড বদরুল রেস্ট হাউসের ৪ নম্বর কক্ষ থেকে তিনজনকে আটক করে। এরা হলো বালাগঞ্জ উপজেলার জালালপুর গ্রামের ওয়েছ আহমদ, মোগলাবাজারের গঙ্গানগরের আজিজুর রহমান ও গোলাগঞ্জের নোয়াই গ্রামের ফয়সাল আহমেদ। র্যাব জানায়, এদের কাছ থেকে এক হাজার টাকার ১৪টি জাল নোট, যন্ত্র ও ১১ বোতল কেমিক্যাল উদ্ধার করা হয়েছে। নিজস্ব প্রতিবেদক, সিলেট