জাল পাসপোর্ট চক্রের পাঁচজন গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শনির আখড়া, ফকিরাপুল ও শাঁখারীবাজার এলাকা থেকে জাল ভিসা ও পাসপোর্ট চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তারের কথা জানিয়েছে র্যাব।
গতকাল শুক্রবার র্যাব-১-এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাল ভিসা ও পাসপোর্ট চক্রের পাঁচ সদস্য হলেন সেলিম মিয়া (৫০), মজিদ ভুট্টো (৫০), মানিক দাস (৭৩), হুমায়ূন কবির (৪০) ও নুরুল ইসলাম (৬২)। র্যাব-১-এর জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার আকরামুল হাসানের নেতৃত্বে শনির আখড়া এলাকায় অভিযান চালিয়ে এদের গ্রেপ্তার করা হয়।