জাল পাসপোর্ট ও ভিসা উদ্ধার, আটক ১৬
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর বিভিন্ন এলাকা ও নারায়ণগঞ্জে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ পাসপোর্ট ও জাল ভিসা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে ১৬ জনকে আটক করেছে র্যাব।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) গণমাধ্যম শাখা থেকে পাঠানো মুঠোফোন বার্তায় আজ বুধবার এ তথ্য জানানো হয়।
র্যাবের তথ্যমতে, এই ১৬ জনের কাছ থেকে ১২ লাখ টাকা উদ্ধার করা হয়। আটক হওয়া ব্যক্তিরা আন্তর্জাতিক মানবপাচারকারী ও জিম্মিকারী দলের সদস্য। র্যাব এই মানবপাচারকারী ও জিম্মিকারীদের কাছ থেকে ছয়জন ভিকটিমকে উদ্ধার করার দাবি করেছে।