জাল পাসপোর্টসহ ৪ মানবপাচারকারীকে আটকের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মতিঝিল থেকে এক হাজার জাল পাসপোর্ট জব্দ ও চার মানবপাচারকারীকে আটকের দাবি করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গতকাল সোমবার রাতে এ ঘটনা ঘটে।

সিআইডির বিশেষ পুলিশ সুপার আবদুল কাহার আকন্দের ভাষ্য, বিভিন্ন দেশের জাল ভিসাও জব্দ করা হয়েছে। এ বিষয়ে পরে প্রেস ব্রিফিং করবে সিআইডি।