জাল ভিসাসহ গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে লিবিয়ার ১৩টি জাল ভিসাসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হলেন নগরের এনায়েত বাজার এলাকার রেকস ইন্টারন্যাশনাল ট্রাভেল এজেন্সির মালিক মোহাম্মদ আলী ও মীর সাইফুল সাদি।
গত বুধবার রাতে ট্রাভেল এজেন্সিতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে নগর গোয়েন্দা পুলিশ।
নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার হাছান চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ট্রাভেল এজেন্সিতে অভিযান চালিয়ে ১৩টি লিবিয়ার জাল ভিসা, ৩৫টি ফরম ও ৯১টি পাসপোর্ট উদ্ধার করা হয়।