প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থেকে গতকাল শনিবার ছয় লাখ জাল রুপিসহ মো. বাবুল (৩৭) নামের একজনকে গ্রেপ্তার করেছেন র্যা ব সদস্যরা। তিনি শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের সাতরশিয়া গ্রামের আবদুর রাজ্জাকের ছেলে। চাঁপাইনবাবগঞ্জের র্যা ব-৫-এর সহকারী পুলিশ সুপার (এএসপি) অলক বিশ্বাস বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বেলা দেড়টার দিকে উপজেলার মনাকষা ঈদগাহ বাজারে অভিযান চালিয়ে বাবুলকে ছয় লাখ জাল রুপিসহ আটক করা হয়। এ ব্যাপারে শিবগঞ্জ থানায় মামলা করা হয়েছে।